বকেয়া ডিএ না মেটানোয় আদালত অবমাননার মুখে রাজ্যের মুখ্যসচিব ও অর্থসচিব – এক ঝলক NEWS বাংলা
February 13, 20268:39 pm

NEWS DESK : সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের এক সপ্তাহ পরেও বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ না মেটানোয় বিপাকে রাজ্য প্রশাসন। এই ঘটনায় আদালত অবমাননার অভিযোগে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও অর্থসচিব প্রভাতকুমার মিশ্রকে আইনি নোটিস পাঠালেন মামলাকারীরা। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়সীমার মধ্যে পাওনা পরিশোধ না করায় এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
দীর্ঘ আইনি লড়াইয়ের পর আদালত স্পষ্ট জানিয়েছিল যে ডিএ সরকারি কর্মচারীদের আইনি অধিকার। ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত বকেয়া অর্থের কিস্তি মেটাতে রাজ্য গড়িমসি করায় প্রশাসনের ওপর চাপ আরও বাড়ল। ২৫ শতাংশ বকেয়া দ্রুত মেটানোর পাশাপাশি বাকি টাকা পরিশোধের জন্য বিশেষ কমিটি গঠনের নির্দেশও বহাল রেখেছে আদালত। ফলে ডিএ বিতর্ক এখন এক নতুন মোড় নিল।