শীর্ষ আদালতের কড়া নির্দেশের পরেও মেলেনি বকেয়া ডিএ এবং এবার চরম বিপাকে রাজ্যের দুই শীর্ষ আমলা – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : সুপ্রিম কোর্টের নির্দেশের এক সপ্তাহ পরেও বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ না মেটানোয় রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও অর্থসচিব প্রভাতকুমার মিশ্রকে আদালত অবমাননার নোটিস পাঠালেন মামলাকারীরা। এর আগে আদালত স্পষ্ট জানিয়েছিল যে ডিএ সরকারি কর্মচারীদের আইনি অধিকার এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে বকেয়ার একাংশ মেটানো বাধ্যতামূলক।

গত ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট দ্রুত ২৫ শতাংশ বকেয়া মেটানোর নির্দেশ দিলেও রাজ্য সরকার তা কার্যকর করেনি বলে অভিযোগ। ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত বকেয়া ডিএ নিয়ে দীর্ঘ আইনি লড়াইয়ের পর প্রশাসনের এই টালবাহানায় ক্ষুব্ধ মামলাকারীরা আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন। ফলে ডিএ ইস্যুতে রাজ্য সরকারের ওপর চাপ আরও বাড়ল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *