মজবুত হচ্ছে নির্বাচনের প্রস্তুতি এবং সময়ের আগেই শেষ হলো ভোটার তালিকা সংশোধনের শুনানি – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ লক্ষ্যণীয় গতিতে এগিয়ে চলছে। নির্ধারিত সময়ের আগেই শেষ হয়েছে ১ কোটি ২৩ লক্ষ ভোটারের তথ্য যাচাই ও শুনানির প্রক্রিয়া। বর্তমানে স্ক্রুটিনির কাজ চলছে এবং আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে তথ্য আপলোডের প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছে কমিশন। আদালতের নির্দেশ মেনে সময়সীমা বাড়ানো হলেও প্রশাসনিক তৎপরতায় দ্রুতগতিতে এগোচ্ছে চূড়ান্ত তালিকা প্রস্তুতির মূল কাজগুলো।
নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারি সংশোধিত চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ইতিমধ্যেই কালিম্পং, বীরভূম, পশ্চিম বর্ধমান ও হাওড়া জেলা থেকে বুথবিন্যাসের তথ্য জমা পড়েছে। নিয়ম অনুযায়ী প্রতিটি বুথে সর্বোচ্চ ১২০০ জন ভোটার থাকতে পারবেন এবং অতিরিক্ত ভোটারদের পার্শ্ববর্তী বুথে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে রাজ্যের বাকি জেলাগুলোকেও বুথবিন্যাসের বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।