নেতা নয় এখন জনতাই হবে রাজা! ২০২৬ সালের হাইভোল্টেজ ভোটের আগে বাম-বিজেপির মাস্টারস্ট্রোক – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে নির্বাচনী ইস্তাহার তৈরিতে আমজনতার ওপরই আস্থা রাখছে সিপিএম ও বিজেপি। ডিজিটাল ফর্ম ও ‘আপনার মতামত, আমাদের ইস্তেহার’ স্লোগান নিয়ে প্রযুক্তির মাধ্যমে সরাসরি মানুষের কাছে পৌঁছাচ্ছে বামেরা। এমনকি ডিজিটাল ভলান্টিয়ার হওয়ার সুযোগও থাকছে সাধারণের জন্য।

অন্যদিকে, বিজেপিও তাদের ‘সংকল্পপত্র’ সাজাতে ফোন নম্বর, ইমেল ও প্রচারগাড়ি নামিয়ে ব্যাপক জনসংযোগ শুরু করেছে। ২৮শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর মার্চেই ভোট ঘোষণার সম্ভাবনা রয়েছে। ২-৩ দফায় ভোট হতে পারে রাজ্যে, আর তার আগেই জনগণের দাবিকে হাতিয়ার করে আসরে নামছে দুই শিবির।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *