জীবনে কতবার আসবে সত্যিকারের প্রেম হয়? সেই রহস্য ফাঁস করল মার্কিন গবেষণা – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : মার্কিন যুক্তরাষ্ট্রের কিনসে ইনস্টিটিউটের এক সাম্প্রতিক গবেষণায় দাবি করা হয়েছে যে একজন মানুষ তার জীবদ্দশায় গড়ে মাত্র দুবার গভীর প্রেমের অভিজ্ঞতা লাভ করেন। ১৮ থেকে ৯৯ বছর বয়সী প্রায় ১০ হাজার অবিবাহিত মানুষের ওপর এই সমীক্ষা চালানো হয়। ফলাফলে দেখা গেছে, অধিকাংশ মানুষই জীবনে সর্বোচ্চ দুবার তীব্র ভালোবাসার টান অনুভব করেছেন।

গবেষণার তথ্য অনুযায়ী, ২৮ শতাংশ মানুষ জীবনে মাত্র একবার এবং ৩০ শতাংশ মানুষ দুবার প্রেমে পড়েছেন। তবে ১৪ শতাংশ মানুষ কখনোই এই বিশেষ অনুভূতি পাননি বলে জানিয়েছেন। বিশেষজ্ঞ ডঃ আমান্ডা গেসেলম্যানের মতে, আবেগপূর্ণ ভালোবাসা আসলে একটি বিরল অভিজ্ঞতা। বয়স বা লিঙ্গভেদে এই অনুভূতির খুব একটা পার্থক্য লক্ষ্য করা যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *