চক্ষুদানের মহৎ ইচ্ছা ঘিরে চরম হেনস্তা ও জেল থেকে ফিরে শিক্ষক আমির চাঁদের কর্তব্যে যোগদান – এক ঝলক NEWS বাংলা
February 13, 20268:49 pm

NEWS DESK : মায়ের শেষ ইচ্ছা অনুযায়ী মরণোত্তর চক্ষুদানের উদ্যোগ নিতেই চরম হেনস্তার শিকার হলেন তেহট্টের শিক্ষক আমির চাঁদ শেখ। অঙ্গ বিক্রির মিথ্যা অভিযোগে তিন দিন কারাবাসের পর মুক্তি পেয়েই তিনি নিষ্ঠার সাথে বিএলও-র দাপ্তরিক কাজে যোগ দিয়েছেন। তবে জেল থেকে ফিরলেও হামলার আতঙ্ক কাটছে না তাঁর পরিবারের।
আদালত থেকে জামিন পেলেও আমিরের নয় বছরের শিশুপুত্র ভয়ে বাড়ি ফিরতে চাইছে না, কারণ দুষ্কৃতীরা তার চোখ তুলে নেওয়ার হুমকি দিয়েছিল। ষড়যন্ত্রকারীদের শাস্তি ও মিথ্যা মামলা থেকে অব্যাহতির দাবি জানিয়ে ওই শিক্ষক বলেন যে, পুলিশের নিষ্ক্রিয়তা এবং হামলাকারীদের অবাধ বিচরণ তাঁদের নিরাপত্তাকে সংকটে ফেলেছে।