নৈহাটির বড়মার মন্দিরে সস্ত্রীক পুজো দিয়ে প্রার্থনা সারলেন সুব্রত বক্সী – এক ঝলক NEWS বাংলা

নৈহাটির বড়মার মন্দিরে সস্ত্রীক পুজো দিয়ে প্রার্থনা সারলেন সুব্রত বক্সী – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : নৈহাটির বড়মার মন্দিরে সস্ত্রীক পুজো দিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। শুক্রবার বিকেলে রাজ্য মুখপাত্র জয়প্রকাশ মজুমদারকে সঙ্গে নিয়ে তিনি মন্দিরে উপস্থিত হন। রাজনীতির আঙিনা থেকে দূরে এদিন সম্পূর্ণ আধ্যাত্মিক মেজাজে দীর্ঘক্ষণ প্রার্থনা করেন তারা। সাংসদ পার্থ ভৌমিকের অনুপস্থিতিতে যাবতীয় ব্যবস্থার তদারকি করেন পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়।

পুজো শেষে জয়প্রকাশ মজুমদার জানান, রাজ্যবাসীর সুখ-শান্তি কামনার পাশাপাশি বাংলা যেন ‘বাংলার মেয়ের’ হাতেই সুরক্ষিত থাকে, মায়ের কাছে সেই প্রার্থনা জানানো হয়েছে। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক হেভিওয়েট নেতা বড়মার মন্দিরে আসলেও, রাজ্য সভাপতি হিসেবে সুব্রত বক্সীর এটিই প্রথম সফর। ধর্মীয় আচার শেষে তারা বেশ কিছুক্ষণ মন্দির চত্বরে সময় কাটান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *