নির্বাচনী ময়দানে বাজিমাত সংখ্যালঘু প্রার্থীদের একই পরিবার থেকে জিতলেন দুই বেয়াই – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির টিকিটে চারজন সংখ্যালঘু প্রার্থী বড় জয় পেয়েছেন। এদের মধ্যে গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা-৩ আসনে এবং তাঁর বেয়াই নিতাই রায় চৌধুরী মাগুরা-২ আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন। এছাড়া পার্বত্য অঞ্চল থেকে সাচিং প্রু এবং দীপেন দেওয়ান প্রতিদ্বন্দ্বীদের বিশাল ব্যবধানে পরাজিত করে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন।

বেসরকারি ফলাফল অনুযায়ী ২৯৯টি আসনের মধ্যে অন্তত চারজন সংখ্যালঘু প্রতিনিধি এবার সংসদে যাচ্ছেন। বিএনপি এবার ছয়জন সংখ্যালঘু প্রার্থীকে মনোনয়ন দিয়েছিল, যাদের মধ্যে চারজন সফল হয়েছেন। অন্যদিকে জামায়াতে ইসলামী ও এনসিপির সংখ্যালঘু প্রার্থীরা পরাজিত হয়েছেন। এবার নির্বাচনে মোট ৭৯ জন সংখ্যালঘু প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও এই চারজনের সাফল্য রাজনৈতিক মহলে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *