তসলিমা নাসরিনের ১৫ দফা দাবিতে তোলপাড় এবং চিন্ময়কৃষ্ণের মুক্তি চাইলেন লেখিকা – এক ঝলক NEWS বাংলা
February 13, 20268:52 pm

NEWS DESK : বাংলাদেশে নির্বাচনের পর বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। তিনি এক্স হ্যান্ডেলে এক দীর্ঘ পোস্টে স্পষ্ট জানান যে বিএনপির জয়ে তিনি খুশি নন, তবে জামায়াতে ইসলামীর মতো দল ক্ষমতায় না আসায় স্বস্তি পেয়েছেন। একইসঙ্গে তিনি নবনির্বাচিত সরকারের কাছে ১৫ দফা দাবি পেশ করেছেন।
এই দাবিতে তসলিমা হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তি এবং সংবিধানে ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে আনার আহ্বান জানান। তিনি মাদ্রাসা শিক্ষা বিলোপ করে বিজ্ঞানভিত্তিক শিক্ষা চালু, অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়ন এবং আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি তুলেছেন। সংখ্যালঘুদের নিরাপত্তা ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার ওপরও বিশেষ জোর দিয়েছেন লেখিকা।