সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও বকেয়া ডিএ না মেটানোয় বিপাকে রাজ্যের দুই শীর্ষ আমলা – এক ঝলক NEWS বাংলা

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও বকেয়া ডিএ না মেটানোয় বিপাকে রাজ্যের দুই শীর্ষ আমলা – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ পরিশোধে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ না মানায় আদালত অবমাননার মুখে পড়লেন রাজ্যের মুখ্যসচিব ও অর্থসচিব। গত ৫ ফেব্রুয়ারি সর্বোচ্চ আদালত অবিলম্বে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটানোর নির্দেশ দিলেও এক সপ্তাহ পরও কোনো পদক্ষেপ নেয়নি নবান্ন। ফলে ক্ষুব্ধ মামলাকারীরা রাজ্যের দুই শীর্ষ আধিকারিককে আইনি নোটিস পাঠিয়েছেন।

দীর্ঘদিন ধরে চলা এই আইনি লড়াইয়ে আদালত স্পষ্ট জানিয়েছিল যে অন্তর্বর্তীকালীন ২৫ শতাংশ বকেয়া দ্রুত মেটাতে হবে এবং বাকি অর্থের জন্য কমিটি গঠন করতে হবে। বারবার সময়সীমা পেরিয়ে যাওয়ায় এবং আদালতের নির্দেশ কার্যকর না হওয়ায় রাজ্য ও সরকারি কর্মচারীদের মধ্যে সংঘাত তীব্রতর হয়েছে। প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট সকল মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *