মমতার লক্ষ্মীর ভাণ্ডার মডেলেই বাংলাদেশে কেল্লাফতে করলেন তারেক রহমান – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশের মসনদে বসতে চলেছেন তারেক রহমান। এবারের নির্বাচনে ২১০টি আসন নিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের আদলে তৈরি ‘ফ্যামিলি কার্ড’-এর প্রতিশ্রুতিই বিএনপির এই বিশাল জয়ে তুরুপের তাস হিসেবে কাজ করেছে। আওয়ামি লিগহীন এই নির্বাচনে সাধারণ মানুষের রায় এখন স্পষ্ট।
বিএনপির নির্বাচনী ইস্তেহারে ঘোষণা করা এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের পরিবারের গৃহিণীদের প্রতি মাসে ২৫০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা বা নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়ার অঙ্গীকার করা হয়েছিল। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার এই মাস্টারস্ট্রোকই ওপার বাংলার আমজনতার মন জয় করে নিয়েছে। মধ্যপ্রদেশের ‘লাডলি বেহেনা’র পর এবার বাংলাদেশের নির্বাচনেও পশ্চিমবঙ্গের সমাজকল্যাণমূলক প্রকল্পের ছোঁয়া জয়ের পথ প্রশস্ত করল খালেদা-পুত্রের।