ফিল্ম চেম্বারের সভায় থাকাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে চিরবিদায় নিলেন কন্নড় পরিচালক জো সাইমন – এক ঝলক NEWS বাংলা

ফিল্ম চেম্বারের সভায় থাকাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে চিরবিদায় নিলেন কন্নড় পরিচালক জো সাইমন – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : কন্নড় চলচ্চিত্র জগতের শোকের ছায়া নেমে এল প্রখ্যাত পরিচালক ও অভিনেতা জো সাইমনের প্রয়াণে। শুক্রবার বেঙ্গালুরুতে ফিল্ম চেম্বারের একটি সভায় উপস্থিত থাকাকালীন তিনি হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত তাঁকে স্থানীয় মালিগে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ১৯৬৭ সালে বিনোদন জগতে পা রাখা এই গুণী শিল্পী দীর্ঘ কেরিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় ও পরিচালনার ছাপ রেখে গেছেন।

১৯৭৭ সালে ‘ওঁ প্রেমদা কথা’ ছবির মাধ্যমে স্বাধীন পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করা সাইমন একাধারে গীতিকার হিসেবেও জনপ্রিয় ছিলেন। মান্ড্যার ভূমিপুত্র এই ব্যক্তিত্বের প্রয়াণে শোকস্তব্ধ দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি। আগামীকাল শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রবীন্দ্র কলাক্ষেত্রে তাঁর মরদেহ শায়িত রাখা হবে সাধারণের শেষ দর্শনের জন্য। এরপর বিকেলেই সম্পন্ন হবে কিংবদন্তি এই পরিচালকের শেষকৃত্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *