দক্ষিণ দিনাজপুরে জলাতঙ্ক রুখতে বিশেষ সচেতনতা শিবির ও প্রাণী কল্যাণ পক্ষ পালন – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : প্রাণীর সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে বিশ্ব জলাতঙ্ক দিবস এবং প্রাণী কল্যাণ পক্ষ ২০২৫-২৬ পালিত হলো। শুক্রবার আয়োজিত এই বিশেষ কর্মসূচিতে একটি বর্ণাঢ্য পথপরিক্রমা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষজ্ঞরা জলাতঙ্ক রোগ প্রতিরোধ ও প্রাণীদের প্রতি মানবিক হওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন।
জেলা প্রাণীসম্পদ বিকাশ বিভাগের উপ-অধিকর্তা ডাঃ জয়দেব বেরা জানান যে, মারণব্যাধি জলাতঙ্ক প্রতিরোধে টিকাদান ও জনসচেতনতা অত্যন্ত জরুরি। কর্মসূচির অংশ হিসেবে এদিন পথকুকুর ও পোষা প্রাণীদের বিনামূল্যে প্রতিষেধক টিকা প্রদান করা হয়। জেলা প্রশাসনের এই ইতিবাচক উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রাণীদের সুরক্ষা ও জনস্বাস্থ্য বজায় রাখার ক্ষেত্রে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।