উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক নজির গড়ল তৃণমূল ছাত্র পরিষদ – এক ঝলক NEWS বাংলা

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক নজির গড়ল তৃণমূল ছাত্র পরিষদ – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : মালদার হবিবপুর ব্লকের শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে পরীক্ষার্থীদের সহায়তায় বিশেষ উদ্যোগ নিল স্থানীয় তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তাকে পাথেয় করে ব্লক তৃণমূল ছাত্র পরিষদ ও তৃণমূল কংগ্রেসের যৌথ পরিচালনায় এই কর্মসূচি পালিত হয়। শুক্রবার বিদ্যালয়ের সামনে উপস্থিত হয়ে পরীক্ষার্থীদের হাতে পানীয় জলের বোতল ও কলম তুলে দিয়ে তাদের উৎসাহিত করেন দলীয় নেতৃত্ব।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি স্বপন সরকার এবং সম্পাদক প্রীতম সাহাসহ অন্যান্য নেতৃত্ব। সংগঠনের পক্ষ থেকে পরীক্ষার্থীদের আশ্বস্ত করা হয়েছে যে কোনও প্রয়োজনে ছাত্র পরিষদের সদস্যরা সর্বদা তাদের পাশে থাকবে। মূলত ছাত্রছাত্রীদের মানসিক মনোবল বৃদ্ধি এবং পরীক্ষা চলাকালীন প্রয়োজনীয় পরিষেবা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়। জেলা রাজনীতিতে শাসক দলের এই মানবিক পদক্ষেপ ইতিবাচক প্রভাব ফেলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *