মায়ের চক্ষুদানের মহৎ উদ্যোগে কারাবাস শেষে বিস্ফোরক অভিযোগে জামিন পেলেন আমীরচাঁদ – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : মরণোত্তর চক্ষুদানের মহৎ সিদ্ধান্ত নিয়ে শ্রীঘরে যেতে হলো সমাজকর্মী আমীরচাঁদ ও তাঁর পরিবারকে। মৃতার ইচ্ছানুসারে কর্নিয়া সংগ্রহের পর অঙ্গ চুরির মিথ্যা অভিযোগে তাঁদের গ্রেফতার করে কোতোয়ালি থানার পুলিশ। অবশেষে কৃষ্ণনগর আদালত থেকে জামিন পেয়ে আইসি অমলেন্দু বিশ্বাসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন আমীরচাঁদ। সমস্ত বৈধ নথি থাকা সত্ত্বেও পুলিশের এমন অমানবিক আচরণে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের শংসাপত্র অনুযায়ী রাবেয়া বিবির দান করা চোখে দুজন ফিরে পেয়েছেন দৃষ্টি। অথচ প্রতিবেশীদের একাংশের ভুল বুঝিয়ে করা অভিযোগের ভিত্তিতে পুলিশ ৫ জনকে আটক করেছিল। মঙ্গলবার মানবাধিকার কর্মীদের বিক্ষোভের পর আদালত তাঁদের মুক্তি দেয়। আমীরচাঁদ আক্ষেপ করে জানান যে অন্ধত্ব দূরীকরণের পথে শিক্ষিত সমাজের একাংশের অজ্ঞতা ও পুলিশি হেনস্তা অত্যন্ত দুর্ভাগ্যজনক।