শিলিগুড়ি পুরনিগমের বাজেটে বড় চমক: একলাফে বাড়ছে কর্মীদের বেতন, খুশির হাওয়া শহরে! – এক ঝলক NEWS বাংলা
February 13, 20269:16 pm

শিলিগুড়ি পুরনিগমের ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে একগুচ্ছ জনমুখী প্রকল্পের ঘোষণা করলেন মেয়র গৌতম দেব। ১০ কোটি ৮৪ লক্ষ টাকার ঘাটতি থাকলেও, এই বাজেটে চুক্তিভিত্তিক ও দৈনিক হাজিরা কর্মীদের বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে ১০ থেকে ৩০ বছর কর্মরত কর্মীদের স্থায়ীকরণের আদলে বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে, যার ফলে কয়েকশো কর্মী সরাসরি উপকৃত হবেন।
বেতন বৃদ্ধির পাশাপাশি আশা কর্মীদের মাসিক উৎসাহ ভাতা দ্বিগুণ এবং নতুন ৫০০ জনকে বিধবা ভাতার আওতায় আনার ঘোষণা করা হয়েছে। শহরের রাস্তাঘাট সংস্কার, যানজট নিয়ন্ত্রণ এবং পরিবেশ রক্ষায় প্রতিটি স্কুলে চারাগাছ রোপণের ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বাম আমলের বকেয়া মিটিয়ে কর্মীদের জন্য একটি নির্দিষ্ট পে-স্ট্রাকচার তৈরি করাকেই এই বাজেটের মূল সাফল্য হিসেবে দেখছে শাসক দল।