‘নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে বিজেপিকে ভোট দিন’, অনুব্রতকে নজিরবিহীন পরামর্শ সৌমিত্র খাঁ-র – এক ঝলক NEWS বাংলা
February 13, 20269:22 pm

বীরভূমে রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়ে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ সরাসরি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ও মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে গোপনে বিজেপির পক্ষে ভোট দেওয়ার পরামর্শ দিয়েছেন। শান্তিনিকেতনের এক কর্মসূচিতে তিনি দাবি করেন, পরিবার নিয়ে শান্তিতে থাকতে ও এলাকায় টিকে থাকতে হলে তাঁদের সনাতনীদের পক্ষে কাজ করতে হবে। অন্যথায় তাঁদের ভবিষ্যৎ অনিশ্চিত বলেও কড়া হুঁশিয়ারি দেন তিনি।
একই সঙ্গে সৌমিত্র খাঁ অভিযোগ করেন, বীরভূমের ট্রাক ও ভুয়ো চালান থেকে বিপুল পরিমাণ অর্থ প্রভাবশালী মহলে পৌঁছে যাচ্ছে। জেলার রাজস্ব সঠিকভাবে আদায় হলে স্থানীয় যুবকদের ভিনরাজ্যে কাজ করতে যেতে হতো না বলেও তিনি সরব হন। এছাড়া মুর্শিদাবাদে মসজিদ নির্মাণ প্রসঙ্গে তিনি জানান, ধর্মীয় উপাসনালয়ে আপত্তি না থাকলেও ‘বাবরি’ নাম ব্যবহারে তাঁর তীব্র বিরোধিতা রয়েছে।