রাজ্যের বেকার ভাতার ফর্ম কেমন দেখতে এবং কারা পাবেন এই সুবিধা – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত ‘যুবসাথী’ প্রকল্পের আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ১ এপ্রিল থেকে। মাধ্যমিক পাশ ২১ থেকে ৪০ বছর বয়সী প্রার্থীরা মাসে ১,৫০০ টাকা করে এই ভাতা পাবেন। ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে এই জনকল্যাণমূলক প্রকল্পের জন্য ৫,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

আবেদনকারীকে ইংরেজি বড় হাতের অক্ষরে ফর্ম পূরণ করতে হবে। প্রয়োজনীয় নথির মধ্যে মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, আধার ও ভোটার কার্ড এবং ব্যাঙ্কের তথ্য বাধ্যতামূলক। অন্য কোনো স্কলারশিপ পেলেও এই সুবিধা পাওয়া যাবে, তবে চাকরি পেলে ভাতা বন্ধ হবে। সঠিক তথ্য যাচাইয়ের জন্য ফর্মের শেষে সেল্ফ ডিকলারেশন বা স্বঘোষণা পত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *