ইরানে ক্ষমতার পটপরিবর্তনই কি সমাধান হতে পারে ট্রাম্পের ইঙ্গিতপূর্ণ মন্তব্যে বাড়ছে যুদ্ধাতঙ্ক – এক ঝলক NEWS বাংলা
February 14, 20268:29 am

NEWS DESK : মধ্যপ্রাচ্যে ঘনীভূত উত্তেজনার মাঝে ইরানের শাসনব্যবস্থায় বদল আনার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের বর্তমান নেতৃত্বের পরিবর্তনকে ‘সেরা ঘটনা’ হিসেবে অভিহিত করে তিনি জানান, গত ৪৭ বছরের সংঘাত ও প্রাণহানি বন্ধে এটিই কার্যকর পথ হতে পারে। কূটনৈতিক আলোচনার সমান্তরালে ওয়াশিংটন সামরিক চাপ বৃদ্ধির কৌশলও স্পষ্ট করেছে।
চাপ বাড়াতে ক্যারিবিয়ান অঞ্চল থেকে বিশ্বের বৃহত্তম রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ আরব সাগরের উদ্দেশ্যে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাম্প। ইজরায়েলের সঙ্গে আলোচনার পর তিনি জানান, এক মাসের মধ্যে সমঝোতা না হলে সামরিক বিকল্প বেছে নিতে পিছপা হবে না আমেরিকা। এই রণতরী মোতায়েন ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক প্রভাব নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।