পণ্ডিত রবিশঙ্করের শেষ শিষ্য কি আদপেই ঋষভ নাকি অন্য কেউ জানুন অনুষ্কা শঙ্করের বয়ানে – এক ঝলক NEWS বাংলা
February 14, 20268:31 am
NEWS DESK : সেতারবাদক ঋষভ রিখিরাম শর্মাকে পণ্ডিত রবিশঙ্করের ‘শেষ শিষ্য’ হিসেবে গণ্য করা হলেও সম্প্রতি সেই দাবি নস্যাৎ করেছেন অনুষ্কা শঙ্কর। তিনি স্পষ্ট জানান যে ঋষভ আসলে রবিশঙ্করের প্রবীণ শিষ্য পরিমল সদাফলের কাছে তালিম নিয়েছেন। বাবার সঙ্গে ঋষভের কিছু অনানুষ্ঠানিক পাঠ হলেও তাঁদের মধ্যে কোনো প্রথাগত গুরু-শিষ্য সম্পর্ক ছিল না।
বর্তমানে নিজের সংগীত সফরের জন্য ভারতে থাকা অনুষ্কা ঋষভের প্রতিভাকে স্বীকৃতি দিলেও ভুল তথ্যের অবসান ঘটাতে চেয়েছেন। অনুষ্কার মতে, যন্ত্র নির্মাতা পরিবারের সন্তান ঋষভ অত্যন্ত দক্ষ এবং সাফল্যের যোগ্য। তবে রবিশঙ্করের কনিষ্ঠতম শিষ্য হিসেবে তাঁকে অভিহিত করার বিষয়টি সঠিক নয় বলে দাবি করেছেন বিশ্বখ্যাত এই সেতার শিল্পী।