ভোটের নির্ঘণ্টের আগেই রাজ্যে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করল নির্বাচন কমিশন – এক ঝলক NEWS বাংলা

ভোটের নির্ঘণ্টের আগেই রাজ্যে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করল নির্বাচন কমিশন – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই বিশেষ পর্যবেক্ষক হিসেবে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার এন. কে. মিশ্রকে নিয়োগ করল নির্বাচন কমিশন। সংবিধানের ৩২৪ অনুচ্ছেদ ও ১৯৫০ সালের জনপ্রতিনিধি আইনের ১৩ সিসি ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি মূলত ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এবং আসন্ন নির্বাচনের সামগ্রিক প্রস্তুতির বিষয়টি তদারকি করবেন।

বিশেষ পর্যবেক্ষক হিসেবে এন. কে. মিশ্র রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন। কমিশনের নির্দেশাবলি সঠিকভবে পালিত হচ্ছে কি না, তা নিশ্চিত করাই হবে তাঁর প্রধান দায়িত্ব। তবে তিনি কোনো আধিকারিককে সরাসরি শংসাপত্র দিতে পারবেন না; প্রয়োজনে যেকোনো বিষয়ে কমিশনকে কেবল প্রস্তাব দিতে পারবেন। নির্বাচনের আগে স্বচ্ছতা বজায় রাখতেই কমিশনের এই বিশেষ পদক্ষেপ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *