নির্বাচন পরবর্তী বাংলাদেশে ইউনূসের তিন পরিকল্পনা নাকি রাজনীতির নয়া সমীকরণ – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : বাংলাদেশে সাধারণ নির্বাচন সম্পন্ন হওয়ার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে। দায়িত্ব হস্তান্তরের পর তিনি মূলত ডিজিটাল স্বাস্থ্য পরিষেবা, তরুণ উদ্যোক্তা তৈরি এবং তাঁর বিখ্যাত ‘থ্রি জিরো’ তত্ত্ব বাস্তবায়নে মনোনিবেশ করার পরিকল্পনা করেছেন। তবে শেখ হাসিনা সরকারের আমলে হওয়া মামলাগুলো থেকে আইনি সুরক্ষা পেতে তিনি রাষ্ট্রপতির পদের দিকে নজর দিতে পারেন বলেও গুঞ্জন রয়েছে।
মুক্তিযুদ্ধের সক্রিয় সংগঠক ইউনূসের সঙ্গে একদা শেখ মুজিবুর রহমান ও হাসিনার সুসম্পর্ক থাকলেও পরবর্তীতে তা তিক্ততায় রূপ নেয়। আওয়ামী লীগ সরকারের আমলে তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা দায়ের করা হয়েছিল। বর্তমানে তারেক রহমানের হাতে ক্ষমতা হস্তান্তরের আবহে ইউনূস কি সত্যিই ক্ষমতার বৃত্ত থেকে দূরে সরে যাবেন, নাকি নতুন কোনো সাংবিধানিক দায়িত্বে ফিরবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ।