বাংলাদেশের নির্বাচনকে পরিকল্পিত প্রতারণা বলে তোপ দাগলেন হাসিনা – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : বাংলাদেশের সদ্যসমাপ্ত নির্বাচনের ফলাফল নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এই নির্বাচনকে ‘পরিকল্পিত প্রতারণা’ ও ‘প্রশাসনিক জালিয়াতি’ হিসেবে অভিহিত করে গণতান্ত্রিক ইতিহাসের এক কলঙ্কময় অধ্যায় বলে দাবি করেছেন। আওয়ামী লীগের বিবৃতিতে জানানো হয়েছে, প্রতি ৫ থেকে ৬ সেকেন্ডে একটি করে ভোট পড়ার যে পরিসংখ্যান কমিশন দিয়েছে, তা বাস্তবে সম্পূর্ণ আসাম্ভব এবং জনমতের প্রতিফলন নয়।
নির্বাচনী প্রক্রিয়ায় ব্যাপক কারচুপির অভিযোগ এনে হাসিনা জানান, ভোটের দিন কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই এবং আগাম বাক্স ভরার মতো ঘটনা ঘটেছে। বিশেষ করে বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, ভোটারদের অনুপস্থিতি সত্ত্বেও অস্বাভাবিক হারে ভোটের শতাংশ বৃদ্ধি করা হয়েছে। মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে এই নির্বাচনকে অবৈধ ও একতরফা আখ্যা দিয়ে তিনি রাজনৈতিক অনিশ্চয়তা বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করেছেন।