বাংলার নির্বাচনে নয়া স্পেশাল অবজার্ভার এন কে মিশ্রকে পাঠাচ্ছে কমিশন – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : রাজ্যের আসন্ন নির্বাচন ও ভোটার তালিকা পরিমার্জনের কাজ তদারকি করতে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার এন কে মিশ্রকে বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করল জাতীয় নির্বাচন কমিশন। সংবিধানের ৩২৪ নম্বর অনুচ্ছেদ ও জনপ্রতিনিধিত্ব আইনের অধীনে সরাসরি কমিশনের নিয়ন্ত্রণে থেকে তিনি প্রশাসনিক প্রস্তুতির ওপর নজরদারি করবেন। ইতিপূর্বে সিকিমের ডিজিপি এবং গত লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে পুলিশের বিশেষ পর্যবেক্ষক হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ১৯৮৮ ব্যাচের এই দুঁদে অফিসারের।
জানুয়ারি মাসে ভোটার তালিকা সংশোধনের জন্য ১২ জন পর্যবেক্ষক পাঠানো হলেও, এই প্রথমবার একইসঙ্গে ভোট প্রস্তুতির দায়িত্ব দিয়ে কাউকে বাংলায় পাঠানো হচ্ছে। বর্তমানে দিল্লির নির্দেশে রাজ্যের চলমান এসআইআর প্রক্রিয়া এবং নির্বাচনী নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখবেন তিনি। মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীর দিল্লি সফরের মধ্যেই কমিশনের এই বিশেষ বিজ্ঞপ্তি রাজ্য রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।