তৃণমূল নেতার হুমকিতে সুর মেলালেন সরকারি আধিকারিক এবং কমিশনের নজিরবিহীন পদক্ষেপ – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে ভোটার তালিকা পরিমার্জনের কাজে নিযুক্ত মাইক্রো অবজার্ভারদের বিডিও অফিসে ডেকে হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতা শাহজাহান মোল্লার বিরুদ্ধে। অভিযোগ, নথিতে অসঙ্গতি থাকা সত্ত্বেও ভোটারদের নাম ‘পাস’ করানোর জন্য চাপ দেওয়া হচ্ছে। এই ঘটনায় বিডিও এবং ইআরও-দের একাংশও নেতার সুরে সুর মিলিয়ে আধিকারিকদের ভয় দেখিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
জাতীয় নির্বাচন কমিশন এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ক্ষোভ প্রকাশ করেছেন। অবিলম্বে মাইক্রো অবজার্ভারদের বিডিও অফিস থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, কর্তব্যে গাফিলতি ও হুমকির ঘটনায় দক্ষিণ ২৪ পরগনার জেলা নির্বাচনী আধিকারিককেও কড়া প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে।