ডলারের একচেটিয়া সাম্রাজ্য কি এবার পতনের মুখে – এক ঝলক NEWS বাংলা

ডলারের একচেটিয়া সাম্রাজ্য কি এবার পতনের মুখে – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : বিশ্ব অর্থনীতিতে মার্কিন ডলারের একাধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানালো রাশিয়া। ক্রেমলিনের দাবি, মার্কিন নিষেধাজ্ঞার কারণেই তারা বিকল্প মুদ্রার পথে হাঁটতে বাধ্য হয়েছে এবং ভবিষ্যতে ডলারকে অন্যান্য মুদ্রার সাথে কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে হবে। এই ভূ-রাজনৈতিক টানাপোড়েন আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের দীর্ঘদিনের প্রভাবকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।

মস্কো জানিয়েছে, ইউক্রেন সংকটের জেরে আর্থিক সীমাবদ্ধতা তৈরি হওয়ায় তারা আন্তর্জাতিক লেনদেনে নতুন সমীকরণ খুঁজছে। তবে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা নিয়ে পর্দার আড়ালে আলোচনা শুরু হয়েছে এবং কিছু মার্কিন সংস্থা রুশ বাজারে ফেরার আগ্রহ দেখিয়েছে। শান্তি আলোচনার পাশাপাশি বিশ্ব অর্থনীতিতে মুদ্রার এই ক্ষমতার লড়াই এখন তুঙ্গে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *