ভারত পাকিস্তান মহারণে বাজিমাত করবে কে তা নিয়ে মুখ খুললেন বাংলার চার ক্রিকেট তারকা

ভারত পাকিস্তান মহারণে বাজিমাত করবে কে তা নিয়ে মুখ খুললেন বাংলার চার ক্রিকেট তারকা

NEWS DESK : টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের আগে উত্তেজনার পারদ তুঙ্গে। এই মহারণ নিয়ে সম্প্রতি নিজেদের ভবিষ্যৎবাণী জানিয়েছেন সম্বরণ বন্দ্যোপাধ্যায়, স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, সৌরাশিস লাহিড়ী এবং অনুষ্টুপ মজুমদার। ২২ গজের এই লড়াইয়ে কোন ক্রিকেটার প্রভাব ফেলবেন এবং কার পাল্লা ভারী, তা নিয়ে একগুচ্ছ প্রশ্নের খোলামেলা উত্তর দিয়েছেন এই চার অভিজ্ঞ তারকা।

অধিকাংশের মতে ম্যাচে সূর্যকুমার যাদব রানের বন্যা বইয়ে দিতে পারেন এবং জসপ্রীত বুমরাহ ও বরুণ চক্রবর্তী বল হাতে ত্রাস সৃষ্টি করবেন। শাহিন আফ্রিদির তুলনায় বুমরাহকেই এগিয়ে রেখেছেন সবাই। সব মিলিয়ে ম্যাচের আগে মানসিক শক্তিতে ভারতকেই ফেভারিট মানছেন বাংলার এই প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা। মাঠের লড়াইয়ে শেষ হাসি কে হাসবে, এখন সেদিকেই তাকিয়ে গোটা ক্রিকেটবিশ্ব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *