ভোলেননি কিশোর কুমারও! বলিউডের ‘ভেনাস’ মধুবালার অজানা যন্ত্রণার কথা ফাঁস করলেন বিশ্বজিৎ

ভোলেননি কিশোর কুমারও! বলিউডের ‘ভেনাস’ মধুবালার অজানা যন্ত্রণার কথা ফাঁস করলেন বিশ্বজিৎ

NEWS DESK : বলিউড ডিভা মধুবালার জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে কলম ধরলেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। কিশোর কুমারের সঙ্গে তাঁর গভীর বন্ধুত্বের সুবাদে এবং মধুবালার বোন মধুরজির কাছ থেকে শোনা নানা স্মৃতিচারণায় উঠে এসেছে নায়িকার ব্যক্তিগত জীবনের ট্র্যাজেডি। দিলীপ কুমারের সঙ্গে বিচ্ছেদ থেকে শুরু করে বিয়ের পরেই মারণ রোগে আক্রান্ত হওয়া— মধুবালার জীবনের এক বিষাদময় অধ্যায় তুলে ধরেছেন অভিনেতা।

বিশ্বজিৎ জানিয়েছেন, ‘মুঘল-এ-আজম’-এর শুটিংয়ে পরিচালক কে আসিফের কড়া নির্দেশে ভারী শিকল পরে ঘণ্টার পর ঘণ্টা বসে কাঁদতেন অসুস্থ মধুবালা। সেই যন্ত্রণাই পর্দায় জীবন্ত হয়ে উঠেছিল। সুচিত্রা সেন বা সুমিত্রা দেবীর সঙ্গে মধুবালার সৌন্দর্যের তুলনা টেনে বিশ্বজিৎ আক্ষেপ করেন যে, এই বিরল রূপসীকে একবারও সামনে থেকে দেখার সুযোগ পাননি তিনি। কিংবদন্তি এই নায়িকার অকালপ্রয়াণ ও একাকীত্বের গল্প আজও চলচ্চিত্র প্রেমীদের মনে গভীর দাগ কেটে যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *