বেতন বাড়বে নাকি কাঠামো বদলাবে? অষ্টম বেতন কমিশনে জনমত দেওয়ার সুযোগ হাতছাড়া করবেন না!
February 14, 202610:05 am

NEWS DESK : কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য অষ্টম বেতন কমিশনের কাজ দ্রুতগতিতে এগোচ্ছে। ৪৮ লক্ষ কর্মরত কর্মী এবং ৬৮ লক্ষ পেনশনভোগীর বেতন কাঠামো ও ভাতা নির্ধারণে এবার সরাসরি অংশীজনদের পরামর্শ চাইছে সরকার। এর জন্য একটি বিশেষ অনলাইন প্ল্যাটফর্ম চালু করা হয়েছে, যেখানে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে যে কেউ নিজেদের মতামত ও সুপারিশ জমা দিতে পারবেন।
২০২৫ সালের নভেম্বরে কমিশন গঠনের পর এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। মুদ্রাস্ফীতি ও ফিটমেন্ট ফ্যাক্টর বিবেচনা করে আগামী ১৮ মাসের মধ্যে কমিশনকে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই ডিজিটাল উদ্যোগের ফলে বেতন ও পেনশন সংশোধনের প্রক্রিয়া আরও স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে সকল অংশীদারদের থেকে তথ্য সংগ্রহের কাজ পুরোদমে চলছে।