আন্দামান সাগরে ভারত জাপান ও ইন্দোনেশিয়ার রণকৌশল দেখে থমকে যাবে ড্রাগন বাহিনী

NEWS DESK : আন্দামান সাগরে ভারত, জাপান এবং ইন্দোনেশিয়ার নৌবাহিনী একজোট হয়ে এক বিশাল ত্রিপাক্ষিক মহড়া চালিয়েছে। শুক্রবার ১৩ ফেব্রুয়ারি আয়োজিত এই মহড়ার প্রধান উদ্দেশ্য ছিল তিন দেশের মধ্যে সামুদ্রিক সহযোগিতা বৃদ্ধি এবং যৌথ পরিচালন প্রস্তুতিকে আরও শক্তিশালী করা। একটি নিরাপদ ও স্থিতিশীল সামুদ্রিক অঞ্চল নিশ্চিত করতে এই দেশগুলি নিজেদের পারস্পরিক কার্যক্ষমতা প্রদর্শনের মাধ্যমে আন্তর্জাতিক মহলে বিশেষ নজর কেড়েছে।
এর পাশাপাশি ভারতীয় নৌবাহিনী একটি বড় কূটনৈতিক সাফল্য অর্জন করেছে। বাহরাইনে আয়োজিত এক অনুষ্ঠানে কম্বাইন্ড মেরিটাইম ফোর্সেসের অধীনে থাকা গুরুত্বপূর্ণ বহুজাতিক টাস্ক ফোর্স সিটিএফ ১৫৪-এর কমান্ড গ্রহণ করেছে ভারত। কমোডর মিলিন্দ এম মোকাশি এই দায়িত্বভার গ্রহণ করেন। জলদস্যুতা দমন এবং অবৈধ পাচার রুখতে এই প্রশিক্ষণ টাস্ক ফোর্সের নেতৃত্ব প্রদান বিশ্বমঞ্চে ভারতের ক্রমবর্ধমান সামরিক প্রভাব ও সক্ষমতারই বহিঃপ্রকাশ।