বাংলার বিধানসভা ভোটের আগে কমিশনের মাস্টারস্ট্রোক এন কে মিশ্রর নিয়োগ – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই বাংলায় বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করে কড়া পদক্ষেপ নিল জাতীয় নির্বাচন কমিশন। অবসরপ্রাপ্ত আইপিএস এন কে মিশ্রকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে ভোটার তালিকা সংশোধন ও নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। সংবিধানের ৩২৪ অনুচ্ছেদ ও জনপ্রতিনিধিত্ব আইনের অধীনে এই নিয়োগ রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য বহন করছে, যা রাজ্যে ভোটের দামামা বাজিয়ে দিল।
কমিশনের নির্দেশিকা অনুযায়ী, বিশেষ পর্যবেক্ষক সরাসরি নির্বাচন সদনে তাঁর রিপোর্ট জমা দেবেন এবং কোনো আধিকারিককে সরাসরি প্রশংসাপত্র দিতে পারবেন না। তাঁর মূল কাজ হবে ভোটার তালিকা সংশোধনের স্বচ্ছতা বজায় রাখা এবং নির্বাচনী পরিবেশ পর্যালোচনা করা। রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিককে যাবতীয় সহায়তা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতেই কমিশনের এই নজিরবিহীন নজরদারি ব্যবস্থা বলে মনে করা হচ্ছে।