সুপ্রিম কোর্টের দেওয়ালে গুটখার পিকের লাল দাগ রুখতে কড়া পদক্ষেপ নিল দেশের সর্বোচ্চ আদালত

সুপ্রিম কোর্টের দেওয়ালে গুটখার পিকের লাল দাগ রুখতে কড়া পদক্ষেপ নিল দেশের সর্বোচ্চ আদালত

NEWS DESK : সুপ্রিম কোর্ট চত্বরের দেওয়ালে যত্রতত্র গুটখার পিক ও নোংরা আবর্জনা দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে দেশের সর্বোচ্চ আদালত। পানমশলা ও তামাক সেবন করে আদালতের দেওয়াল, ওয়াশবেসিন এবং পানীয় জলের জায়গা অপবিত্র করার বিরুদ্ধে এবার বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। এই ধরণের অভ্যাসের ফলে আদালত চত্বরের পরিচ্ছন্নতা নষ্ট হওয়ার পাশাপাশি জল নিকাশি ব্যবস্থায় বড়সড় বিঘ্ন ঘটছে বলে জানানো হয়েছে।

নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে যে জনসমক্ষে থুতু ফেলা কেবল পরিবেশ দূষণ নয় বরং মারাত্মক স্বাস্থ্যঝুঁকি ও সংক্রমণের কারণ হতে পারে। আদালত চত্বরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে আইনজীবী থেকে বিচারপ্রার্থী, সকলকে তামাকজাত পণ্য সেবন ও নোংরা করা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। সাধারণ মানুষের স্বাস্থ্য ও আদালতের গরিমা বজায় রাখতেই এই কড়াকড়ি শুরু করেছে শীর্ষ আদালত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *