যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিনিয়রদের হাতে ফের চরম হেনস্তার শিকার তরুণ কর্মী

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিনিয়রদের হাতে ফের চরম হেনস্তার শিকার তরুণ কর্মী

NEWS DESK : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবার সহকর্মীদের বিরুদ্ধে মারাত্মক মানসিক নির্যাতনের অভিযোগ তুললেন এক তরুণ টেকনিক্যাল হেড। খড়দহের বাসিন্দা ওই যুবক জানান, কর্মক্ষেত্রে যোগদানের পর থেকেই চন্দ্রলেখা সিনহা ও সঙ্গীতা হাজরাসহ বেশ কয়েকজন সিনিয়র স্টাফ তাঁকে ক্রমাগত কটূক্তি ও হেনস্তা করে আসছিলেন। এমনকি তাঁকে জোরপূর্বক ‘পাগল’ প্রমাণের চেষ্টা করা হয়েছে এবং বেতন আটকে দিয়ে দিনের পর দিন মানসিক চাপে রাখা হয়েছে বলে তাঁর দাবি।

বর্তমানে চাকরিহীন ওই যুবক সোশ্যাল মিডিয়ায় নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছেন। কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় তিনি চরম হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন এবং প্রয়োজনে আত্মহননের পথ বেছে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কর্মপরিবেশ এবং কর্মীদের নিরাপত্তা নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *