ফেব্রুয়ারিতে কবে থেকে শুরু হচ্ছে অশুভ পঞ্চক? জেনে নিন সঠিক সময় এবং নিষিদ্ধ কাজের তালিকা

ফেব্রুয়ারিতে কবে থেকে শুরু হচ্ছে অশুভ পঞ্চক? জেনে নিন সঠিক সময় এবং নিষিদ্ধ কাজের তালিকা

NEWS DESK : সনাতন ধর্মে অত্যন্ত অশুভ বলে বিবেচিত পঞ্চক কাল আগামী ১৬ ফেব্রুয়ারি সোমবার রাত ৮টা ৫২ মিনিটে শুরু হতে চলেছে। ঘনিষ্ঠা থেকে রেবতী পর্যন্ত পাঁচটি নক্ষত্রে চন্দ্রের অবস্থানের এই বিশেষ পর্যায়টি চলবে ২১ ফেব্রুয়ারি রাত ৭টা ৫৮ মিনিট পর্যন্ত। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই পাঁচ দিন গৃহস্থের জন্য অত্যন্ত সতর্ক থাকার সময়।

এই সময় দক্ষিণ দিকে যাত্রা, নতুন বিছানা তৈরি, ঘরের ছাদ ঢালাই বা কাষ্ঠজাত দ্রব্য সংগ্রহ করা শাস্ত্রীয়ভাবে নিষিদ্ধ। লোকচার অনুযায়ী পঞ্চক চলাকালীন কোনো ব্যক্তির মৃত্যু হলে পরিবারে বড় বিপদের আশঙ্কা থাকে, তাই বিশেষ শান্তি বিধানের পরামর্শ দেওয়া হয়। যেকোনো শুভ কাজে বিঘ্ন এড়াতে এই নির্দিষ্ট দিনগুলোতে ধর্মীয় বিধিনিষেধ মেনে চলাই শ্রেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *