গণভোটের হিসাবে কারচুপির বিস্ফোরক অভিযোগ তুলে সরব হলেন শেখ হাসিনা

বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলকে চরম প্রহসন ও পরিকল্পিত জালিয়াতি বলে আখ্যা দিয়েছেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। নির্বাচন কমিশনের দেওয়া ৫৯.৪৪ শতাংশ ভোটের হিসাবকে অবাস্তব দাবি করে তিনি জানান, নির্দিষ্ট সময়ে প্রতি সেকেন্ডে ভোট পড়ার যে গাণিতিক হার দেখানো হয়েছে তা আসাম্ভব। তাঁর মতে, এটি জনমতের প্রতিফলন নয় বরং প্রশাসনিক কারসাজির এক কলঙ্কময় অধ্যায়।
শেখ হাসিনা অভিযোগ করেন, জনশূন্য ভোটকেন্দ্র ও নিখোঁজ ভোটারদের বিপরীতে গণনার টেবিলে কৃত্রিম সংখ্যা বসিয়ে ফলাফল তৈরি করা হয়েছে। প্রবাসীদের নগণ্য অংশগ্রহণ এবং ব্যালট পেপারে কৌশলী চিহ্নের ব্যবহার ভোটারদের প্রভাবিত করার নগ্ন অপপ্রয়াস বলে তিনি মন্তব্য করেন। এই বিতর্কিত ও অসাংবিধানিক নির্বাচন বাতিল করে অবিলম্বে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পুনরায় অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণের দাবি জানিয়েছেন তিনি।