রবিবার কলম্বোর মেগা ফাইটে পাকিস্তানের মুখোমুখি শক্তিশালী ভারত

রবিবার কলম্বোর মেগা ফাইটে পাকিস্তানের মুখোমুখি শক্তিশালী ভারত

NEWS DESK : আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে রবিবার কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। পরিসংখ্যান বলছে, এই মেগা টুর্নামেন্টে দুই দলের ৮ বারের সাক্ষাতে ভারত ৭ বারই জয়লাভ করেছে। বর্তমানে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া অভিজ্ঞ ও তরুণ প্রতিভাদের সমন্বয়ে পাকিস্তানের চেয়ে অনেক বেশি শক্তিশালী অবস্থানে রয়েছে। ২০০৭ ও ২০২৪ সালের বিশ্বচ্যাম্পিয়ন ভারত এবারও ফেভারিট হিসেবে মাঠে নামছে।

অন্যদিকে ২০০৯ সালের চ্যাম্পিয়ন পাকিস্তানের জন্য ভারতের শক্তিশালী ব্যাটিং ও বোলিং লাইনআপ মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ হতে চলেছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৬টি ম্যাচের মধ্যে ১৩টিতেই জিতে আধিপত্য বজায় রেখেছে ভারত। রবিবার সন্ধ্যা ৭টায় শুরু হতে যাওয়া এই হাই-ভোল্টেজ ম্যাচকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে তুঙ্গে উত্তেজনা। গত ২০২১ সালের একমাত্র হার বাদ দিলে বিশ্বকাপের মঞ্চে ভারতের দাপট অব্যাহত থাকায় বিশ্লেষকরা সূর্যকুমারের দলের দিকেই পাল্লা ভারী রাখছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *