জলবিদ্যুৎ প্রকল্পের হুঙ্কারে কাঁপছে ইসলামাবাদ ভারতের পদক্ষেপে সিঁদুরে মেঘ দেখছে পাকিস্তান

NEWS DESK : চেনাব নদীর ওপর ভারতের প্রস্তাবিত সাওয়ালকোট জলবিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু হতেই তীব্র আতঙ্ক ছড়িয়েছে পাকিস্তানে। ১৯৬০ সালের সিন্ধু জল চুক্তির দোহাই দিয়ে ভারত সরকারকে জরুরি চিঠি পাঠিয়েছে ইসলামাবাদ। প্রযুক্তিগত তথ্য ও পরামর্শ চেয়ে পাঠানো এই চিঠিতে পাকিস্তান আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আর্জি জানিয়েছে। ভারতের যেকোনো একতরফা পদক্ষেপ এই আইনি চুক্তি লঙ্ঘন করতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছে।

মূলত কিষাণগঙ্গা ও পহেলগাঁও পরবর্তী টানাপোড়েনের আবহে এই জলবন্টন বিতর্ক নতুন মোড় নিয়েছে। যেখানে ভারত কড়া অবস্থান বজায় রেখেছে, সেখানে পাকিস্তান এখন আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া ও শান্তিরক্ষার দোহাই দিচ্ছে। দুই দেশের বর্তমান সম্পর্কের শীতলতার মাঝে সাওয়ালকোট প্রকল্প নিয়ে ভারতের পরবর্তী প্রতিক্রিয়া কী হয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে কূটনৈতিক মহল। ভারতের এই শক্তিশালী অবস্থান প্রতিবেশী রাষ্ট্রকে কার্যত কোণঠাসা করে ফেলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *