শিলংগামী বিমানে বোমাতঙ্ক ঘিরে কলকাতা বিমানবন্দরে তুলকালাম কাণ্ড
February 14, 202611:47 am

NEWS DESK : শনিবার সকালে কলকাতা থেকে শিলংগামী ইন্ডিগো ৬ই ৩০৭৪ বিমানে বোমাতঙ্ক ছড়ালো। সকাল ৯টা ১৫ মিনিটে বিমানটি ছাড়ার ঠিক আগে শৌচাগার থেকে একটি চিরকুট উদ্ধার করেন ক্রু সদস্যরা। সেখানে বিমানে বোমা রাখার হুমকি দেওয়া ছিল। তড়িঘড়ি বিমানটিকে আইসোলেশন বে-তে নিয়ে গিয়ে শুরু হয় তল্লাশি।
নিরাপত্তার স্বার্থে বিমান থেকে সমস্ত যাত্রীকে দ্রুত নামিয়ে আনা হয়। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের ডিরেক্টর জানিয়েছেন, বম্ব ডিটেকশন স্কোয়াড বর্তমানে বিমানটিতে তল্লাশি চালাচ্ছে। ঘটনার জেরে বিমানবন্দরে সাময়িক উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তদন্তের স্বার্থে খতিয়ে দেখা হচ্ছে চিরকুটের উৎস।