স্মার্ট বালুরঘাট গড়তে এআই প্রযুক্তি এবং সিসিটিভি নজরদারিতে জোর দিচ্ছে পৌরসভা

স্মার্ট বালুরঘাট গড়তে এআই প্রযুক্তি এবং সিসিটিভি নজরদারিতে জোর দিচ্ছে পৌরসভা

বালুরঘাট শহরকে আধুনিক ও নিরাপদ করতে একগুচ্ছ নতুন পরিকল্পনা গ্রহণ করেছে স্থানীয় পৌরসভা। বোর্ড অফ কাউন্সিলরদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, পুরো শহরকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে। এছাড়া নাগরিকদের অভিযোগ দ্রুত নথিভুক্ত করতে শহরে বসানো হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি চালিত বিশেষ বোর্ড। এর মাধ্যমে সাধারণ মানুষের সমস্যা সরাসরি পৌরসভার কম্পিউটারে জমা হবে। পাশাপাশি বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহের কাজেও যুক্ত হচ্ছে নতুন অ্যালার্ম সিস্টেম।

সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় হরি মাধব মুখোপাধ্যায় মুক্ত মঞ্চের পাশে নাট্যকর্মীদের জন্য একটি বিশেষ কক্ষ তৈরির সিদ্ধান্ত নিয়েছেন পৌর কর্তৃপক্ষ। আগে এটি ফুড জোনের পাশে হওয়ার কথা থাকলেও নাট্যপ্রেমীদের সম্মানে স্থান পরিবর্তন করা হয়েছে। এখানে নাট্যদলগুলো তাদের অনুষ্ঠানের প্রচার ও পোস্টার লাগানোর সুযোগ পাবে। শুক্রবার সাংবাদিক সম্মেলনে চেয়ারম্যান সুরজিৎ এই উন্নয়নমূলক প্রকল্পগুলোর কথা ঘোষণা করেন। প্রযুক্তির সঠিক ব্যবহারে নাগরিক পরিষেবা আরও উন্নত করাই পৌরসভার মূল লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *