জেলে ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়েছেন ইমরান খান এমন আশঙ্কায় নড়েচড়ে বসল পাকিস্তানের সুপ্রিম কোর্ট

জেলে ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়েছেন ইমরান খান এমন আশঙ্কায় নড়েচড়ে বসল পাকিস্তানের সুপ্রিম কোর্ট

আদিয়ালা জেলে বন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগজনক রিপোর্ট পেশ করা হয়েছে সে দেশের শীর্ষ আদালতে। সুপ্রিম কোর্টে জমা পড়া বিশেষ রিপোর্টে দাবি করা হয়েছে যে, যথাযথ চিকিৎসার অভাবে তিনি ডান চোখের প্রায় ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন। পিটিআই নেতৃত্বের অভিযোগ, জেলের ভেতরে এই জটিল রোগের উপযুক্ত চিকিৎসা সম্ভব নয়, যার ফলে চিরতরে অন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে আদালত অবিলম্বে একটি উচ্চপর্যায়ের মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছে। একইসঙ্গে দীর্ঘদিনের বিধিনিষেধ সরিয়ে ইমরানকে তাঁর দুই সন্তানের সঙ্গে দেখা করার অনুমতিও প্রদান করেছে শীর্ষ আদালত। ২০২৩ সাল থেকে দুর্নীতির মামলায় বন্দি ইমরানের স্বাস্থ্যের এই চরম অবনতি এবং জেলের ভেতরের সুযোগ-সুবিধা নিয়ে বর্তমানে বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *