পাহাড়ি কন্যার হাত ধরে টয় ট্রেনের ১৪৫ বছরের ইতিহাসে রচিত হলো এক অনন্য নজির

পাহাড়ি কন্যার হাত ধরে টয় ট্রেনের ১৪৫ বছরের ইতিহাসে রচিত হলো এক অনন্য নজির

দার্জিলিং হিমালয়ান রেলওয়ের দীর্ঘ ইতিহাসে প্রথম মহিলা টিকিট পরীক্ষক হিসেবে নিযুক্ত হয়ে অনন্য কৃতিত্ব গড়লেন সোনাদার মেয়ে সরিতা ইওলমো। ইউনেস্কো স্বীকৃত এই হেরিটেজ ট্রেনের ১8৫ বছরের ঐতিহ্যে এই প্রথম কোনো নারী টিটিই হিসেবে পাহাড়ের বাঁকে বাঁকে ট্রেনের দায়িত্ব সামলাচ্ছেন। ১৯৯১ সালে রেলের প্রেসে কর্মজীবন শুরু করা সরিতা দীর্ঘ চড়াই-উতরাই পেরিয়ে আজ এনজেপি-দার্জিলিং রুটের যাত্রী পরিষেবায় এক অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন।

নিজের প্রথম রোমাঞ্চকর অভিজ্ঞতা ভাগ করে সরিতা জানান যে এই ঐতিহাসিক যাত্রার অংশ হতে পেরে তিনি অত্যন্ত গর্বিত। কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকলেও অদম্য সাহসে ভর করে তিনি যাত্রীদের টিকিটের দায়িত্ব বুঝে নিচ্ছেন। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মতে, সরিতার এই উত্তরণ ভারতীয় রেলের বিকশিত চেতনা ও নারীশক্তির জয়গান গায়। বর্তমানে তিনি এনজেপি থেকে পাহাড়ি পথ পেরিয়ে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে চলেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *