সীমান্তবর্তী জেলাগুলোতে জামাতের জয়জয়কার এবং তুঙ্গে নিরাপত্তা উদ্বেগ

NEWS DESK : বাংলাদেশের সংসদীয় নির্বাচনে সীমান্ত সংলগ্ন আসনগুলোতে জামায়াতে ইসলামীর বিপুল জয় পশ্চিমবঙ্গের নিরাপত্তা মহলে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। রংপুর, সাতক্ষীরা ও যশোরসহ সীমান্তবর্তী জেলাগুলোতে কট্টরপন্থী শক্তির এই উত্থানে অনুপ্রবেশ ও নাশকতার আশঙ্কা করছেন গোয়েন্দারা। পরিস্থিতির গুরুত্ব বিচার করে উত্তর ২৪ পরগনা, মালদহ এবং মুর্শিদাবাদসহ মোট ৬টি জেলায় ইতিমধ্যেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়েছে যে ওপারে মৌলবাদী শক্তির প্রভাব বাড়লে এপারে স্লিপার সেলগুলো সক্রিয় হয়ে উঠতে পারে। জেএমবি বা এবিটির মতো নিষিদ্ধ সংগঠনগুলো যাতে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করতে না পারে, সেজন্য বিএসএফ-কে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি রুখতে কেন্দ্র ও রাজ্যের নিরাপত্তা সংস্থাগুলো দফায় দফায় উচ্চপর্যায়ের বৈঠক সারছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *