রাহুল গান্ধীকে চরম মূর্খ বলে বেনজির আক্রমণ শানালেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে

রাহুল গান্ধীকে চরম মূর্খ বলে বেনজির আক্রমণ শানালেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে

NEWS DESK : ভারত ও আমেরিকার মধ্যে সম্পাদিত অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সাম্প্রতিক মন্তব্যের কড়া সমালোচনা করেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। রাহুল গান্ধীকে ‘মহা-মূর্খ’ আখ্যা দিয়ে তিনি দাবি করেন, কংগ্রেস নেতা সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন। দুবের মতে, মোদী সরকার গত আট বছর ধরে তুলা চাষিদের স্বার্থ রক্ষায় আমদানিতে ১১ শতাংশ শুল্ক বজায় রেখেছে এবং নতুন চুক্তিতে ক্ষুদ্র রপ্তানিকারকরা শূন্য শতাংশ শুল্কের সুবিধা পাবেন।

অন্যদিকে, রাহুল গান্ধী অভিযোগ তুলেছেন যে এই চুক্তির ফলে ভারতীয় টেক্সটাইল শিল্প ও তুলা চাষিরা চরম সংকটে পড়বেন। তাঁর দাবি, আমেরিকা থেকে তুলা আমদানির শর্তে বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দেওয়া হলেও ভারতের ওপর ১৮ শতাংশ শুল্ক চাপানো হচ্ছে, যা দেশীয় উৎপাদকদের সঙ্গে প্রতারণা। এই নীতিগত সংঘাতকে কেন্দ্র করে বর্তমানে জাতীয় রাজনীতিতে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *