কমিশনের তুঘলকির মধ্যেই শেষ শুনানি, ১৩টির বাইরে গৃহীত সব নথি খারিজ সংশয়ে ভোটাররা

কমিশনের তুঘলকির মধ্যেই শেষ শুনানি, ১৩টির বাইরে গৃহীত সব নথি খারিজ সংশয়ে ভোটাররা

NEWS DESK : নির্বাচন কমিশনের হঠাৎ নেওয়া সিদ্ধান্তে রাজ্যের কয়েক লক্ষ ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্ক্রুটিনি বা এসআইআর শুনানি শেষে কমিশন জানিয়েছে, নির্ধারিত ১৩টি নথির বাইরে অন্য কোনো প্রমাণপত্র গ্রহণ করা হবে না। অথচ শুনানির সময় বহু ভোটারকে একটি বিশেষ ঘোষণাপত্র জমা দিতে বলা হয়েছিল, যা এখন বাতিলের তালিকায় রাখা হয়েছে। কমিশনের এই স্ববিরোধী অবস্থানে ভোটারদের মধ্যে তীব্র বিভ্রান্তি ও ক্ষোভ ছড়িয়েছে।

এদিকে নথিপত্র আপলোড করতে দেরি হওয়ায় সাত জেলার জেলাশাসককে কঠোরভাবে ভর্ৎসনা করেছে কমিশন। চূড়ান্ত ভোটার তালিকায় কোনো ভুল থাকলে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই প্রায় সোয়া ছয় লক্ষ ভোটার শুনানিতে অনুপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার এন কে মিশ্রকে স্পেশাল অবজার্ভার হিসেবে নিয়োগ করেছে কমিশন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *