শনির রাশিতে অস্ত যাবে বুদ্ধির গ্রহ, সোনার সময় শুরু হবে ৫ রাশির, লিস্টে আপনি আছেন?

শনির রাশিতে অস্ত যাবে বুদ্ধির গ্রহ, সোনার সময় শুরু হবে ৫ রাশির, লিস্টে আপনি আছেন?

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, বুধ শীঘ্র কুম্ভ রাশিতে গমন করবে। সেই রাশিতেই দু’বার অস্ত যাবে এবং উদয় হবে। প্রথমে ১০ ফেব্রুয়ারি ২০২৬ অস্ত যাবে এবং উদয় হবে। এর পরে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ফের অস্ত গিয়ে ১৩ মার্চ আবার উদয় হবে।

ফেব্রুয়ারি এবং মার্চ জুড়ে বুধের এই গতি বিভিন্ন রাশির জাতকদের জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। বিশেষ করে শুভ প্রমাণিত হবে ৫ রাশির জাতকদের জীবনে। রাজযোগের মতো শুভ ফল পাবেন। কাদের ভাগ্য খুলবে?

মিথুন রাশি
মিথুন রাশির অধিপতি গ্রহ স্বয়ং বুধ। বুধের এই সব পরিবর্তনে জাতকদের আত্মবিশ্বাস বাড়বে। এই সময়ের মধ্যে মুলতুবি থাকা সরকারি কাজ শেষ হবে। কর্মজীবনে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। আপনার কমিউনিকেশন স্কিলের মাধ্যমে পেশাগত জীবনে কঠিন চুক্তিও ক্র্যাক করতে পারবেন। বিবাহিত হলে, শ্বশুরবাড়ির দিক থেকে অপ্রত্যাশিত আর্থিক লাভ হতে পারে।

কন্যা রাশি
কন্যা রাশির জাতকদের জন্য বুধের অস্ত যাওয়া শুভ হবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। তা স্থিতিশীল হবে। নতুন কোনও বিনিয়োগের কথা ভাবলে ১৩ মার্চের পরের সময় অত্যন্ত শুভ হবে। স্বাস্থ্যের উন্নতি হবে, পুরোনো ঋণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় উল্লেখযোগ্য আর্থিক লাভের ইঙ্গিত রয়েছে।

তুলা রাশি
কুম্ভ রাশিতে বুধের গোচর তুলা রাশির জাতকদের জন্য প্রেম এবং সৃজনশীলতার দরজা খুলে দেবে। সন্তানদের কাছ থেকে কোনও সুসংবাদ পেতে পারেন। ব্যবসায়ীরা বিরাট আর্থিক লাভ করতে পারেন। সামাজিক প্রভাব প্রতিপত্তি বাড়বে।

ধনু রাশি

ধনু রাশির জাতকদের জন্য বুধের অস্ত যাওয়া উপকারী হবে। সাহস বাড়বে, ভাই-বোনদের সাহায্য পাবেন। ছোটখাটো ভ্রমণ আর্থিক লাভ বয়ে আনতে পারে। কর্মক্ষেত্রে আপনার কাজের ধরনের প্রশংসা হবে, যা ঊর্ধ্বতনদের প্রিয় পাত্র করে তুলবে আপনাকে। সিনিয়রদের আস্থা জয় করতে পারবেন।

কুম্ভ রাশি

বুধ এই রাশিতেই অস্ত যাবে। তায় আবার এই রাশির অধিপতি কুম্ভ। স্বভাবতই সর্বাধিক লাভবান হবেন এই রাশির জাতকরাই। আপনার ব্যক্তিত্বের বিকাশ ঘটবে। গবেষণা, লেখালেখি বা প্রযুক্তির সঙ্গে জড়িত থাকলে এই সময় সাফল্য পেতে পারেন। নিজের লক্ষ্যে পৌঁছনোর সুবর্ণ সুযোগ পেতে পারেন। ব্যবসায় আর্থিক লাভের বহু সুযোগ তৈরি হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *