ভূমিহীন কৃষকদের জন্য নবান্নের বড় ঘোষণা, এক ক্লিকেই মিলবে সহায়তার টাকা

ভূমিহীন কৃষকদের জন্য নবান্নের বড় ঘোষণা, এক ক্লিকেই মিলবে সহায়তার টাকা

পশ্চিমবঙ্গের ভূমিহীন কৃষকদের জন্য বড়সড় সুখবর নিয়ে এল নবান্ন। অন্যের জমিতে শ্রম দিয়ে যাঁদের সংসার চলে, সেইসব কৃষি মজুরদের আর্থিক স্বাবলম্বী করতে বিশেষ অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কৃষি দফতরের সাম্প্রতিক বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন থেকে প্রতি বছর ৪ হাজার টাকা করে সরকারি সহায়তা পাবেন এই কৃষকরা।

শনিবার কৃষি দফতরের পক্ষ থেকে প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে যে, এই টাকা কোনো এককালীন অনুদান নয়। কৃষকরা রবি এবং খরিফ—এই দুই চাষের মরসুমেই সমানভাবে ২ হাজার টাকা করে মোট দু’টি কিস্তিতে সরাসরি নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পেয়ে যাবেন। নবান্নের এই পদক্ষেপের ফলে রাজ্যের কয়েক লক্ষ ভূমিহীন কৃষক ও কৃষি শ্রমিক সরাসরি উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *