শৌচাগারে চিরকুট ঘিরে বোমাতঙ্ক এবং কলকাতা বিমানবন্দরে শিলংগামী বিমানে তুলকালাম
February 14, 20267:15 pm

কলকাতা থেকে শিলংগামী ইন্ডিগোর ৬ই-৭৩০৪ বিমানে বোমা থাকার হুমকিতে শনিবার সকালে নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে চরম উত্তেজনা ছড়ায়। উড়ানের ঠিক আগে বিমানের শৌচাগার থেকে একটি সন্দেহজনক চিরকুট উদ্ধার করেন এক কর্মী। এর পরেই তড়িঘড়ি সমস্ত যাত্রীদের নিরাপদে নামিয়ে এনে বিমানটিকে আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়।
বর্তমানে বিস্ফোরক বিশেষজ্ঞ দল এবং নিরাপত্তা বাহিনী পুরো বিমানে তল্লাশি চালাচ্ছে। যাত্রীদের লাগেজ ও সিট পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হচ্ছে। এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ওই চিরকুটটি কে রেখেছে তা জানতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।