ঋষভ রিখিরামের দাবি কি সত্যিই মিথ্যে? পণ্ডিত রবিশঙ্করের নাম জড়িয়ে বিস্ফোরক অনুষ্কা শঙ্কর
February 14, 20267:18 pm

বিশ্বখ্যাত সেতারবাদক পণ্ডিত রবিশঙ্করের শেষ শিষ্য হওয়ার দাবি করেছিলেন তরুণ শিল্পী ঋষভ রিখিরাম। কিন্তু তাঁর সেই দাবিকে ঘিরে এবার তৈরি হলো বড় বিতর্ক। ভারতের ট্যুরে এসে সেই দাবি সোজাসুজি খারিজ করে দিলেন খোদ রবিশঙ্কর-কন্যা অনুষ্কা শঙ্কর।
অনুষ্কা সাফ জানিয়েছেন যে, ঋষভ তাঁর বাবার কাছে সরাসরি কোনো তালিম নেননি। ঋষভ আসলে রবিশঙ্করের প্রিয় শিষ্য পরিমল সদাপলের কাছে সেতার শিখেছেন। যদিও ঋষভের বাদনশৈলী এবং উপস্থাপনার প্রশংসা করতে ভোলেননি অনুষ্কা, তবে গুরুর পরিচয় নিয়ে এই বিভ্রান্তি তিনি একেবারেই মেনে নিতে পারেননি। এই ঘটনাকে কেন্দ্র করে সঙ্গীত মহলে এখন জোর চর্চা শুরু হয়েছে।