জেলেই খুন হয়েছিলেন জেফ্রি এপস্টিন? ফরেনসিক বিশেষজ্ঞের বিস্ফোরক দাবিতে তোলপাড় বিশ্ব এবং ফাঁস হল চাঞ্চল্যকর তথ্য
NEWS DESK : বিতর্কিত মার্কিন বিনিয়োগকারী জেফ্রি এপস্টিনের মৃত্যু নিয়ে দীর্ঘদিনের রহস্য নতুন করে উসকে দিলেন ফরেনসিক বিশেষজ্ঞ মাইকেল ব্যাডেন। ২০১৯ সালে নিউ ইয়র্কের জেলে এপস্টিনের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় সরকারিভাবে আত্মহত্যার কথা বলা হলেও, ব্যাডেন দাবি করেছেন এটি আসলে শ্বাসরোধ করে খুনের ঘটনা। তাঁর মতে, ময়নাতদন্তে এপস্টিনের গলায় তিনটি হাড় ভাঙার যে প্রমাণ মিলেছে, তা সাধারণত আত্মহত্যার ক্ষেত্রে দেখা যায় না।
হাই-প্রোফাইল এই যৌন অপরাধীর মৃত্যুর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র ছিল কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। উল্লেখ্য, এই মামলার নথিতে ডোনাল্ড ট্রাম্প ও বিল গেটসের মতো প্রভাবশালী ব্যক্তিদের নাম উঠে আসায় জল্পনা আরও জোরালো হয়েছে। ফরেনসিক বিশেষজ্ঞের এই দাবির পর মৃত্যুর কারণ ও পদ্ধতি নিয়ে নতুন করে পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলছেন সংশ্লিষ্ট মহলের একাংশ।