বেলেঘাটায় ভাড়াটেকে মারধর ও অপহরণের অভিযোগে শেষরক্ষা হলো না দাপুটে প্রোমোটার রাজু নস্করের

বেলেঘাটায় ভাড়াটেকে মারধর ও অপহরণের অভিযোগে শেষরক্ষা হলো না দাপুটে প্রোমোটার রাজু নস্করের

বেলেঘাটার শান্তিনাশক সেই বহুল আলোচিত প্রোমোটার রাজু নস্করকে গ্রেপ্তার করল লালবাজারের গুন্ডাদমন শাখা ও স্থানীয় পুলিশ। অভিযোগ উঠেছে, একটি পুরনো বাড়ির প্রোমোটিংয়ের লোভে ভাড়াটে সুকোমল দেবনাথকে বাড়ি ছাড়ার জন্য লাগাতার হুমকি দিচ্ছিলেন রাজু। গত ১১ ফেব্রুয়ারি সেই ভাড়াটেকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে অকথ্য মারধর ও খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় পুলিশের সাঁড়াশি অভিযানে শেষ পর্যন্ত শ্রীঘরে ঠাঁই হলো অভিযুক্ত ওই প্রোমোটারের।

আক্রান্ত সুকোমল দেবনাথের দাবি অনুযায়ী, তিনি দীর্ঘদিনের ভাড়াটে হওয়া সত্ত্বেও জোরপূর্বক জমি দখলের উদ্দেশ্যে রাজু ও তাঁর দলবল এই তাণ্ডব চালায়। বাড়ি খালি করতে রাজি না হওয়ায় তাঁকে অপহরণ করে চরম শারীরিক নিগ্রহ করা হয়। ঘটনার পর প্রাণভয়ে ভীত ওই ব্যক্তি বেলেঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে সক্রিয় হয় প্রশাসন। শনিবার যৌথ অভিযানে রাজু নস্করকে পাকড়াও করার পর পুরো ঘটনার নেপথ্যে থাকা বাকিদের সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *